পৃথিবীর পাখি জগতের অন্যতম রহস্যময় এবং বিরল পাখি হলো মাস্কড ফিনফুট । এর ইংরেজি নাম Masked finfoot( কালোমুখ প্যারা পাখি) এবং নবৈজ্ঞানিক নাম Heliopais personatus । বাংলাদেশসহ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু দেশে এ পাখির দেখা মেলে। দুর্লভতার কারণে অনেকেই এ পাখির নাম শোনেননি। চলুন এই অসাধারণ পাখিটি সম্পর্কে বিস্তারিত জেনে নিই। Masked finfoot (ছবিটি সুন্দরবন থেকে তোলা) বাহ্যিক রূপ ও চেহারা মাস্কড ফিনফুটের গায়ের রঙ ধূসর-বাদামী। এর চোখের চারপাশে কালো মাস্কের মতো চিহ্ন থাকে, যা একে “Masked” অর্থাৎ মাস্ক পরা বা মুখোশ পরা পাখির উপাধি দিয়েছে। এর পা লম্বা ও সবুজাভ-হলুদ রঙের হয়, এবং পায়ের আঙুলগুলোতে ফ্ল্যাপযুক্ত ঝিল্লি থাকে, যা একে সহজে সাঁতার কাটতে সাহায্য করে। প্রাপ্তবয়স্ক পাখির দৈর্ঘ্য প্রায় ৫৩-৫৫ সেমি হয়। আবাসস্থল এরা সাধারণত শান্ত জলাশয়, খাল, নদীর পাড়, জলাভূমি এবং জঙ্গল ঘেরা নদীর ধারে থাকতে পছন্দ করে। ঘন জঙ্গলের আড়ালে থাকা এদের প্রিয়। এজন্য এদের দেখা পাওয়া বেশ কঠিন। খাদ্যাভ্যাস মাস্কড ফিনফুট বিভিন্ন জলজ পোকামাকড়, শামুক, মাছ, কেঁচো, এবং ছোট জলজ প্রাণী খ...
প্রকৃতি ও প্রাণ
প্রকৃতি ও প্রাণ ব্লগে আপনাকে স্বাগত! এখানে পাবেন সবুজ প্রকৃতির অপরূপ সৌন্দর্য,বাংলাদেশের দর্শনীয় স্থান, গাছপালা, প্রাণীজগৎ, এবং পরিবেশের নানা কথা।